মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার

সিসিইউতে জাহিদ হাসান টুকুন.বৃহস্পতিবার বাইপাস সার্জারির সম্ভাবনা
প্রকাশ : সোমবার, ৬ জুলাই , ২০২৬, ০২:৫৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-06_6a4b89e230c56.jpg

❒ সিসিইউতে জাহিদ হাসান টুকুন.বৃহস্পতিবার বাইপাস সার্জারির সম্ভাবনা ছবি:

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের হার্টে আগামী বৃহস্পতিবার বাইপাস সার্জারির প্রাথমিক সময়সূচি নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।  ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের উপদেষ্টা ও সাবেক সিইও, খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন-এরআগে পর্যন্ত তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। পরিবারের সম্মতি পাওয়া গেলে নির্ধারিত দিনেই তার অস্ত্রোপচার সম্পন্ন করা হবে।
 
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন জাহিদ হাসান টুকুনের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা দ্রুত তাকে বাইপাস (ওপেনহার্ট) সার্জারির পরামর্শ দেয়ার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
 
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সম্প্রতি ঢাকায় যান জাহিদ হাসান টুকুন। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রের তিনটি আর্টারিতে ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করা প্রয়োজন।
 
তিনি আরও জানান, বর্তমানে জাহিদ হাসান টুকুন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।
 
এদিকে জাহিদ হাসান টুকুনের আশু আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন স্বর্ণলতা নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবু এবং নির্বাহী সম্পাদক সুনীল ঘোষ। তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।
 
দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি রয়েছেন। তার অসুস্থতার সংবাদে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত আরোগ্য ও সফল অস্ত্রোপচার কামনা করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝