রবিবার , ২৬ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন হাসপাতালে, দ্রুত বাইপাস সার্জারির সিদ্ধান্ত

❒ সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করে স্বর্ণলতা পরিবারের বিবৃতি

প্রকাশ : রবিবার, ৫ জুলাই , ২০২৬, ১০:২০:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-07-06_6a4b83387230f.jpg

❒ প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন হাসপাতালে ছবি:

প্রেসক্লাব যশোরের সভাপতি এবং দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদযন্ত্রের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত বাইপাস (ওপেনহার্ট) সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।
 
প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে সম্প্রতি ঢাকায় যান জাহিদ হাসান টুকুন। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রের তিনটি আর্টারিতে ব্লক শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, জটিলতা এড়াতে যত দ্রুত সম্ভব তার বাইপাস সার্জারি করা প্রয়োজন।
 
তিনি আরও জানান, বর্তমানে জাহিদ হাসান টুকুন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তিনি।
 
এদিকে জাহিদ হাসান টুকুনের আশু আরোগ্য কামনা করে বিবৃতি দিয়েছেন স্বর্ণলতা নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবু এবং নির্বাহী সম্পাদক সুনীল ঘোষ। তারা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করেছেন।
 
দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত জাহিদ হাসান টুকুন স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি রয়েছেন। তার অসুস্থতার সংবাদে সাংবাদিক সমাজ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝