সোমবার , ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ প্রবল বর্ষণ

মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি, সবাইকে ঘরে থাকার অনুরোধ
প্রকাশ : রবিবার, ৫ জুলাই , ২০২৬, ০২:০২:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2026-07-05_6a4a39e4e2696.JPG
ভারতের মুম্বাই ও তার আশেপাশের এলাকা টানা ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হওয়ায় এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এমন আশঙ্কায় শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমতাবস্থায় সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
 
রোববার (৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত ভারতের মুম্বাই ও আশপাশের শহরগুলোর জনগণকে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) সতর্ক থাকতে এবং শুধুমাত্র একান্ত প্রয়োজন হলেই বাইরে বের হতে অনুরোধ করেছে।
 
কর্তৃপক্ষের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং কয়েকটি এলাকায় প্রায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বর্ষণ রেকর্ড করা হয়েছে।
 
কর্মকর্তারা জানান, আজ সকালে বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সংস্থার মেট্রো ও বাসসহ গণপরিবহন পরিষেবা স্বাভাবিকভাবে চলছিল, তবে যাত্রীরা অভিযোগ করেছেন যে শহরতলির রেল পরিষেবা কিছুটা দেরিতে চলছে।
 
বিএমসি জনগণকে নির্দেশিকা কঠোরভাবে মেনে চলতে এবং যেকোনো জরুরি অবস্থায় তাৎক্ষণিক সহায়তার জন্য পৌর সংস্থার হেল্পলাইন ১৯১৬-এ যোগাযোগ করতে অনুরোধ করেছে।
 
এছাড়াও নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা এবং উপকূলীয় অঞ্চলে, কারণ রবিবার বিকেল ৩টা ২২ মিনিটে ৪.১৯ মিটার উঁচু জোয়ারের আশঙ্কা করা হচ্ছে। সোমবার ভোর ৩টা ৪১ মিনিটে আরও একটি ৩.৫১ মিটার উঁচু জোয়ারের পূর্বাভাসও দেওয়া হয়।
 
শনিবার মুম্বাইয়ে প্রবল বর্ষণ আঘাত হানার পর শহরের বিভিন্ন অংশে ১২ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত, রাস্তায় ধস, গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে এবং সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়েছে।
 
টানা বৃষ্টির কারণে পার্শ্ববর্তী থানে, পালঘর, নভি মুম্বাইয়ের পাশাপাশি পুনে অঞ্চলেও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, যেখানে ভূমিধস, জলমগ্ন এলাকায় রাস্তা বন্ধ এবং বন্যা কবলিত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝