মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বাঘারপাড়ায় ছুরিকাঘাতে জখম যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা
প্রকাশ : সোমবার, ২২ জুন , ২০২৬, ০৯:৪৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-06-22_6a395932c6cef.jpg

❒ প্রতীকী ছবি:

যশোরের বাঘারপাড়ায় ধান ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত যুবক সাহাবির (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার ২৯ দিন পর সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাহাবির বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের হানিফার ছেলে। পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, গত ২৫ মে সকাল সাড়ে ১১টার দিকে ধান বিক্রির উদ্দেশ্যে রায়পুর বাজারে গেলে সাহাবির ও তার বাবা হানিফার সঙ্গে স্থানীয় ধান ব্যবসায়ী সাকিব ও হাসান মন্ডলের দরদাম নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে তাদের ওপর ছুরিকাঘাত করা হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপরদিকে তার বাবা হানিফা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষে মামলা দায়ের করা হয়েছে। তবে এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে জানা গেছে।

এদিকে সাহাবিরের মৃত্যুর খবরে রায়পুর বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝