শনিবার , ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী

যশোরে নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রীর মশা ও জীবাণুনাশক স্প্রে কর্মসূচির উদ্বোধন
প্রকাশ : রবিবার, ৩১ মে , ২০২৬, ১০:৪৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-31_6a1c667cd20fb.jpg

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরে মশা ও জীবাণু নিধন কর্মসূচি পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (৩১ মে) সকাল ১০টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত যশোর শহরের লালদিঘি পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে কর্মসূচিতে মশা ও জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগর, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝