শনিবার , ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
কলকাতার ঐতিহাসিক রেড রোডে এবার হচ্ছে না ঈদের নামাজ
প্রকাশ : বুধবার, ২৭ মে , ২০২৬, ০৩:৩০:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2026-05-27_6a16b9e373b73.JPG

❒ ফাইল ছবি:

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় বসার পর যেসব বিষয় নিয়ে বিতর্ক হয়েছে, তার মধ্যে অন্যতম কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদুল আজহার নামাজ না হওয়ার সিদ্ধান্ত। এবারের ঈদের নামাজ হবে রেড রোড লাগোয়া আরেক ঐতিহাসিক স্থান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নেয়া হলো?

কলকাতার ব্যস্ততম সড়ক রেড রোড। এর ঠিক পাশেই দু’ধারে আছে বিভিন্ন ফুটবল দলের অফিস এবং পূর্ব ভারতের সেনা সদর কার্যালয়ও। শুধু তাই নয়, এই সড়ক দিয়েই মূলত বিধানসভা, কলকাতা হাইকোর্ট, রাজভবন, এমনকি ধর্মতলার মতো ব্যস্ততম এলাকার সংযোগ।

এই সড়কে নিয়ম করে বছরের দুই ঈদে নামাজে সামিল হতেন হাজারো মুসল্লি। কলকাতার খেলাফত কমিটির আয়োজিত ঈদ জমায়েতকে ভারতের অন্যতম বড় জামাত বলেও দাবি করা হয়। কলকাতা, শহরতলি, অন্য জেলা, এমনকি প্রতিবছর পর্যটক হিসেবে আসা অগণিত বাংলাদেশি পর্যটকও ঈদ জামাতে সামিল হতেন।

কিন্তু এবার সেই রেড রোডে আর ঈদের নামাজ হচ্ছে না। রেড রোড থেকে ৫০০ মিটার দূরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চলছে ঈদ জামাতের প্রস্তুতি। আর রেড রোডে ঈদের জামাত না হওয়ার সিদ্ধান্তে আছে মিশ্র প্রতিক্রিয়া।

রাজ্যটির নতুন সরকার এমন কিছু নিয়ম চালু করেছে, যা স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করেন অনেকে। আবার এই সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন কেউ কেউ।

জানা যায়, নিরাপত্তার প্রশ্ন তুলে গত বছরই রেড রোডে ঈদ জামাত নিয়ে আপত্তি তোলে প্রশাসন। যেহেতু ওই এলাকা সেনাবাহিনী নিয়ন্ত্রিত জায়গা, তাই পুরো নিয়ন্ত্রণও সেনা দফতরের। গত বছরই জানিয়ে দেয়া হয়েছিল, এ বছর থেকে জামাতের নতুন স্থান নির্ধারণ করার পরিকল্পনার কথা। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্টরা কেউ ক্যামেরায় কথা না বললেও, টেলিফোনে সিদ্ধান্ত মেনে নেয়ার কথা জানিয়েছেন।

১৯১৯ সাল থেকেই রেড রোডে নিয়মিত ঈদের নামাজ আদায় করে আসছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।

এমনিতেই এবছর কোরবানির পশু জবাই নিয়ে সরকারের নির্দেশনায় ক্ষুব্ধ রাজ্যের মুসলমানরা। এর ওপর, রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড গ্রাউন্ডে ঈদের জামাতে কত মানুষের সমাগম হবে, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝