বুধবার , ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ত্যাগ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা

ঈদের আনন্দে প্রস্তুত যশোর, জামাতের সময়সূচি ঘোষণা
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে , ২০২৬, ০৯:১৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-26_6a15ba2ea0214.JPG

ত্যাগ, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বার্তা নিয়ে দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে তাকবির ধ্বনিতে মুখর হয়ে উঠবে যশোরের ঈদগাহ ও মসজিদগুলো। ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে এবার দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। এছাড়া যশোর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টা ১৫ মিনিটে ও দ্বিতীয় জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

কারবালা জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়। ওয়াপদা কলোনি জামে মসজিদে সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুর মামুন জামে মসজিদে (আশ্রম রোড) প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বারান্দীপাড়া দুই নম্বর কলোনি জামে মসজিদ, আমিনিয়া আলিয়া মাদরাসা জামে মসজিদ, সম্মিলনী স্কুল জামে মসজিদ এবং যশোর সদর উপজেলা জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

উপশহর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়, পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল ৮টায়, বেজপাড়া আজিমাবাদ জামে মসজিদে সকাল ৭টায়, পাগলাদহ হাফেজিয়া মাদরাসা ঈদগাহে সকাল সাড়ে ৭টায়, মারকাজ মসজিদ ময়দানে সকাল ৮টায় এবং ইছালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।

জেলার উপজেলাগুলোর মধ্যে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। চৌগাছা কামিল মাদরাসা ঈদগাহে সকাল ৭টায়, ঝিকরগাছা উপজেলার বিএম হাইস্কুল ময়দানে সকাল সাড়ে ৭টায়, মণিরামপুর থানা ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, বাঘারপাড়া সিদ্দিকীয়া মাদরাসা ঈদগাহে সকাল ৮টায় এবং শার্শা কেন্দ্রীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝