বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

❒ উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা

প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে , ২০২৬, ১২:৪৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-05-26_6a1596eab5df4.JPG

❒ ফাইল ছবি:

রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইএমসিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখীপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝