বুধবার , ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
রেফারিকে ধাওয়া করে মাঠের মধ্যেই মারধর!
প্রকাশ : রবিবার, ২৪ মে , ২০২৬, ১০:৫৩:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-05-24_6a132d71c0e87.JPG

❒ অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে মার খেলেন ম্যাচ রেফারি ছবি:

পশ্চিম বঙ্গের হুগলি জেলার মগড়ায় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (আইএফএ) প্রতিযোগিতায় অফসাইডে গোল বাতিল হতেই ফুটবলারদের হাতে মার খেলেন ম্যাচ রেফারি। সহকারী নারী রেফারিওকেও আঘাত করা হয়।

আইএফএ স্টেট ইউথ লিগ অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা চলছিল মগড়ার নতুন গ্রাম সন্তান সংঘের মাঠে। খেলা ছিল ভবানীপুর ক্লাব বনাম হুগলি সিটি ক্লাবের মধ্যে। খেলা প্রায় শেষ লগ্নে ২-০ গোলে এগিয়ে ছিল ভবানীপুর ক্লাব।

শেষে সিটি ক্লাব একটি গোল করে। সহকারী রেফারি অফসাইডের জন্য ফ্ল্যাগ তোলেন। রেফারি বাঁশি বাজাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সিটি ক্লাবের ফুটবলাররা। কেন গোল বাতিল বলেই চড়াও হয় রেফারির উপর!

সহকারী রেফারিকে তাড়া করে মারার চেষ্টা করে ফুটবলাররা। অনেক দৌড়েও শেষরক্ষা হয়নি। মারের চোটে মাঠে শুয়ে পরেন রেফারি। একজন মহিলা সহকারী রেফারিকেও মারধর করা হয়। মাঠে উপস্থিত আইএফএর ফিজিও গিয়ে অসুস্থ রেফারিকে বুকে পাম্প করে সুস্থ করেন। আইএফএ কর্মকর্তা অনির্বান দত্ত ঘটনা জানতে পেরে মগড়া থানায় ফোন করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে মাঠের অব্যবস্থা নিয়ে অভিযোগ তোলা হয়। আইএফএর লীগ খেলা হচ্ছে অথচ মাঠে পানির ব্যবস্থা, ড্রেসিংরুম নেই। খেলোয়ারদের কোচ স্টাফদের মাঠের পাশে গাছ তলায় বসতে দেওয়া হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝