রবিবার , ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম ভেনেজুয়েলায় ভূমিকম্পে ঝরলো ৯২০ প্রাণ, নিখোঁজ ৫১ হাজার রোববার যশোরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ঢাকার ফ্লাটে পড়েছিল যশোরের নারী চিকিৎসকের মরদেহ যশোরে জমজমাট জার্সির বাজার, বিকোচ্ছে লুঙ্গি-ক্যাপও আর্স বাংলাদেশ’র নবনির্বাচিত কমিটির সভাপতি রীনা সম্পাদক শামছুল আলম বিশেষ অভিযানে ‘ভারতীয় প্রক্সি বাহিনী’র ৮ সদস্য নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে মাদকের বড় বড় চালান আসে: সংসদে গয়েশ্বর বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপির এমপির তেলাপিয়া মাছে হাঁপানি-অ্যালার্জি-ক্যানসারের ঝুঁকি যশোরে তিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগীর অভিযোগ

ঝিকরগাছায় দুর্নীতির মাধ্যমে মাদ্রাসায় লোক নিয়োগ প্রক্রিয়া শুরু
প্রকাশ : সোমবার, ১৮ মে , ২০২৬, ০৫:৫৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-18_6a0b36172b24a.JPG

❒ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগীর অভিযোগ ছবি:

যশোর প্রেসক্লাবে সোমবার এক সংবাদ সম্মেলনে ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিন এর ছেলে দিপু অভিযোগ করেছেন যে, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা–এর করিম আলী রঘুনাথপুর আঃ খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও বৈষম্য হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৫ দিনের মধ্যে আবেদন জমা দেওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও পোস্টাল অর্ডারসহ আবেদন জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। পরবর্তীতে পুনরায় আবেদন জমা দিতে গেলে কোনো কারণ ছাড়াই তা গ্রহণে অস্বীকৃতি জানানো হয়।
তিনি আরও দাবি করেন, পরবর্তীতে জানা যায় ৪ জন প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করা হয়েছে এবং স্থানীয়ভাবে শোনা যাচ্ছে মোটা অংকের অর্থের বিনিময়ে “সজিব” নামের একজনকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
লিখিত বক্তব্যে দিপু অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে নির্দিষ্ট ব্যক্তিকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে তার আবেদন গ্রহণ করা হয়নি, যা যোগ্য প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ এবং দুর্নীতির শামিল।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের নিকট দাবি জানান আবেদন গ্রহণ না করার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ সম্পন্ন করার জন্য।
এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝