বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী রক্ষায় প্রতিমন্ত্রীকে স্মারকলিপি
প্রকাশ : শনিবার, ১৬ মে , ২০২৬, ০৯:৪৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-16_6a0891f874857.jpg

বিল হরিনা ও মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলন, ক্ষতিগ্রস্ত কৃষক এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর বর্তমান পরিস্থিতি এবং আইনগত অবস্থা তুলে ধরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিটি যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-দেলোয়ার হোসেন খোকন, যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশিক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং পুলিশ সুপার অ্যাডভোকেট সাবিরুল হক সাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিল হরিনা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদের সদস্য শেখ রাকিবুল ইসলাম নয়ন, বাপা যশোর জেলা কমিটির সদস্য সচিব আবু সাঈদ মোহাম্মদ আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম হোসাইন, ভাতুড়িয়া অঞ্চলের নেতা মোঃ ফিরোজ হোসেন, তোহিদ মোড়ল ও মাসুদুর রহমান।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা বিল হরিনা ও মুক্তেশ্বরী নদীর নাব্যতা সংকট, অবৈধ দখল এবং কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় তুলে ধরেন। এ সময় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, সকল জটিলতা দূর করে বিল হরিনাকে পুনরায় তিন ফসলি জমিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝