বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন, প্রতিটি পরিবারে পৌঁছেছে আড়াই হাজার টাকা

যশোরে ২০৪২ পরিবার পেল ফ্যামিলি কার্ড
প্রকাশ : শনিবার, ১৬ মে , ২০২৬, ০৬:৫৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-16_6a08865650e97.jpg

❒ যশোরে ২০৪২ পরিবার পেল ফ্যামিলি কার্ড ছবি:

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২০৪২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি চাঁদপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতীকীভাবে ১০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন কুলসুম খাতুন, লাকি খাতুন, অর্পনা রায়, জোহরা বেগম, আয়শা বেগম, শিরিন খান, রীতা রানী মজুমদার, শাহানা সুলতানা, হালিমা বেগম ও চন্দনা রানী বিশ্বাস। বাকি পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ২০৪২টি পরিবারের প্রত্যেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়েছে। এতে নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মন্তব্য করেন আয়োজকরা।

ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে। ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝