বুধবার , ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর ইনস্টিটিউটের দায়িত্ব বণ্টন সম্পন্ন
প্রকাশ : শনিবার, ৯ মে , ২০২৬, ০৫:৪৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-09_69ff57d5e5a7e.jpg

❒ যশোর ইনস্টিটিউটের দায়িত্ব বণ্টন সম্পন্ন ছবি:

যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত ২০২৬-২৯ মেয়াদি কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এজেডএম সালেক স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একইসঙ্গে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব বণ্টন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।

সভায় গঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান (পদাধিকারবলে)।  সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাসেদুজ্জামান সেলিম, সানোয়ার আলম খান দুলু ও ড. শাহনাজ পারভীন। সাধারণ সম্পাদক এজেডএম সালেক স্বপনের পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ও সৈয়দ শাহাজাহান আলী খোকন।
এছাড়া পাবলিক লাইব্রেরি সম্পাদক প্রফেসর শেখ জুলফিকার আলী, ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ সাবু, নাট্যকলা সম্পাদক আলমগীর হোসেন বাবু, টাউন ক্লাব সম্পাদক অধ্যাপক ইবাদত আলী এবং শিশু চিত্তবিনোদন (সিআরসি) সম্পাদক এমরান সাদিক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রায়হান সিদ্দিকী প্রবাল, জিল্লুর রহমান মানিক, নাসির উদ্দীন মিঠু, শাহনেওয়াজ আনোয়ার, আনিসুজ্জামান পিন্টু, এস এম মুস্তাফিজুর রহমান কবির, অ্যাডভোকেট আবুল কায়েস, হাচিনুর রহমান ও হাবিবুর রহমান রুবেল।
সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এর আগে শুক্রবার (৮ মে) নবনির্বাচিত কমিটির পক্ষে সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান পুরোনো কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝