মঙ্গলবার , ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চাঁচড়া-ভাতুড়িয়া সড়কের বেহালদশা, ক্ষোভে কাদামাখা পানিতে গোসল (ভিডিও)
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ০৬:৩২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-05_69f9f1aede505.jpg

যশোর শহরের প্রবেশমুখ ভাতুড়িয়া–দাড়িপাড়া হয়ে চাঁচড়া বাজার পর্যন্ত এবং মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগকারী সড়কটি চরম বেহাল অবস্থায় পড়েছে। এই সড়ক দিয়েই চাঁচড়া বাজার, মনিরামপুর উপজেলার কয়েক হাজার মানুষ ছাড়াও রাজগঞ্জ, সোহরাবমোড়, কালারহাটসহ আশপাশ এলাকার মানুষ প্রতিদিন যশোর শহরে যাতায়াত করেন।

স্থানীয়দের অভিযোগ, চাঁচড়া থেকে ভাতুড়িয়া হয়ে মনিরামপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের বাইরে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায়। এরপর যানবাহন চলাচলে রাস্তার উপরিভাগ ধুয়ে গিয়ে গভীর কাদা ও খানাখন্দ তৈরি হয়, ফলে চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ ও দুর্বিষহ।

ভাতুড়িয়ার দাড়িপাড়ার ভুক্তভোগী আজিজুল ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সড়কের অবস্থা দেখার কেউ নেই।” একই গ্রামের লোকমান ও শহীদ জানান, দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ চললেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

আরেক স্থানীয় বাসিন্দা শামীম বলেন, “দ্রুত সড়কটি সংস্কার না করা হলে হাজার হাজার মানুষের রুটি-রুজির সঙ্গে যুক্ত যশোর শহরে যাতায়াত কার্যত কঠিন হয়ে পড়বে।”

ভুক্তভোগীরা দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একইসঙ্গে যশোরের কৃতি সন্তান বিদ্যুৎ, খনিজসম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের দ্রুত হস্তক্ষেপ কামনাও জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝