সোমবার , ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যেখানে সেখানে যানবাহন রাখার দিন শেষ

যশোরে যানজট নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ
প্রকাশ : মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ০২:০১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-05_69f9ce940e1c9.JPG

দীর্ঘদিনের ভোগান্তির পর এবার দৃশ্যমান পদক্ষেপ।দেখা গেল ট্রাফিক ‍পুলিশের। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে, আর যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে শুরু হয়েছে নিয়মিত অভিযান।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা—যশোর সদর হাসপাতাল চত্বর, দড়াটানা ও আশপাশে—চলেছে জোর অভিযান। নো-পার্কিং জোন অমান্য করায় একাধিক চালককে তাৎক্ষণিক শাস্তির মুখে পড়তে দেখা যায়।
এর মধ্যে কচুয়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান নির্ধারিত জায়গার বাইরে গাড়ি রাখায় সঙ্গে সঙ্গেই জরিমানা গুনতে বাধ্য হন।

ট্রাফিক পুলিশের স্পষ্ট বার্তা:
নো-পার্কিং জোনে কোনো ছাড় নেই। নিয়ম ভাঙলেই কঠোর ব্যবস্থা।

ট্রাফিক ইন্সপেক্টর ইউসুফ আলী চৌধুরী জানান, দড়াটানাসহ আশপাশের এলাকায় যানজট নিয়ন্ত্রণে অভিযান শুরু হয়েছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে যত্রতত্র পার্কিংয়ের ওপর। ইতোমধ্যে সোমবার একটি মামলাও করা হয়েছে, পাশাপাশি চালকদের সতর্ক করা হয়েছে। এই অভিযান চলবে নিয়মিত।

এদিকে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এলোমেলো পার্কিংয়ের কারণেই শহরের প্রধান সড়কগুলোতে অসহনীয় যানজট তৈরি হচ্ছিল।
তারা ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানালেও একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন—সচেতনতার পাশাপাশি দ্রুত বিকল্প পার্কিং ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

যানজট কমাতে এই অভিযান কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝