রবিবার , ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে ডিবি পুলিশের অভিযান

বিএড কলেজের সামনে থেকে ইয়াবাসহ বিক্রেতা আটক
প্রকাশ : সোমবার, ৪ মে , ২০২৬, ১০:৪২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-05-04_69f8cc9be985a.JPG

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  সোমবার (৪ মে ) দুপুরে এসআই সামিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, টিচার্স ট্রেনিং কলেজের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বেলা দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে এবং তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মো. রাসেল হোসেন (৩৭)। তিনি যশোর শহরের জেল রোড বেলতলা, কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝