শনিবার , ৩০ মে ২০২৬ , ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ দিনের আলোচিত শীর্ষ খবরের সার-সংক্ষেপ

বঙ্গে ফুটলো পদ্মফুল, দিদির বিদায়

❒ যে কারণে ঢাকা বার নির্বাচনে জামায়াত-এনসিপি’র ভরাডুবি

প্রকাশ : সোমবার, ৪ মে , ২০২৬, ০৯:৪১:০০ পিএম , আপডেট : সোমবার, ৪ মে , ২০২৬, ০৯:৪৫:১৭ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-05-04_69f8bec9be9a8.jpg

❒ জয়ের ধাক্কা ঘোষণা করতে বাঙালি সাজ মোদীর! ধাক্কাপাড়ের ধুতি আর পাঞ্জাবিতে বিজয়োল্লাস ‘বাঙালিবাবু’র ছবি:

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। সোমবার (৪ মে) পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

জয়ের ধাক্কা ঘোষণা করতে বাঙালি সাজ মোদীর! ধাক্কাপাড়ের ধুতি আর পাঞ্জাবিতে বিজয়োল্লাস ‘বাঙালিবাবু’র জয়ের ধাক্কা ঘোষণা করতে বাঙালি সাজ মোদীর! ধাক্কাপাড়ের ধুতি আর পাঞ্জাবিতে বিজয়োল্লাস ‘বাঙালিবাবু’র

বঙ্গে ফুটলো পদ্মফুল, দিদির বিদায়

গত বছরের নভেম্বর মাসে বিহারে এনডিএ জোটের বড় জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘বিহার হয়েই গঙ্গা নদী বাংলায় প্রবাহিত হয়’। এই রূপকটিই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সুর বেঁধে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছিল। পাঁচ মাস পর, অবশেষে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই পূর্বাঞ্চলীয় রাজ্যটি দখল করল বিজেপি। দলটি এখন ২০০টি আসনের কাছাকাছি পৌঁছে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি) দুই অঙ্কের ঘরে নেমে গিয়ে বেশ পেছনে পড়ে রয়েছে। এই ফলাফল বিজেপির জন্য এক ঐতিহাসিক বিজয় এবং তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে।

‘সরকারি ক্লিনিকে যাই সুখী ট্যাবলেট ও কনডমের জন্য, দেয় স্যালাইন’

‘‌অসুস্থ হয়ে ক্লিনিকে গেলে ডাক্তার তো থাকেই না, তেমন কোনও ওষুধপত্র পাওয়া যায় না। গেলে শুধু ওরস্যালাইন আর আয়রনের ট্যাবলেট দেয়। গর্ভনিরোধের সুখী ট্যাবলেটসহ কোনও কিছুই পাওয়া যায় না। গ্রামে এরহম ক্লিনিক থাইক্যা লাভ কী?’

যে কারণে ঢাকা বার নির্বাচনে জামায়াত-এনসিপি’র ভরাডুবি

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শুক্রবার (১ মে) রাতে ফলাফল ঘোষণা করা হলে দেখা যায়— জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত ‘সবুজ প্যানেল’ বড় ব্যবধানে পরাজিত হয়েছে। বিপরীতে বিএনপি ও গণঅধিকার সমর্থিত ‘নীল প্যানেল’ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের সবকটিতে জয় পেয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে যাচ্ছে।

‘আমার তিন বছরের মেয়েটি কোথায়’

মুক্তাগাছায় গত দুই মাসে ২৬ শিশু-কিশোর-কিশোরী নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় মুক্তাগাছা থানায় ২৬টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিভাবকরা। পুলিশ বলছে, এর মধ্যে ২২ জনকে উদ্ধার করা হয়েছে কিংবা বাড়ি ফিরেছে। সোমবার (০৪ মে) বিকাল পর্যন্ত নিখোঁজ আছে চার জন; তাও প্রেমঘঠিত। তবে স্বজনদের দাবি, পুলিশের তথ্য সঠিক নয়। নিখোঁজের সংখ্যা আরও বেশি।

আলো-ঝলমল পর্দা পেরিয়ে ক্ষমতার মঞ্চে এক বিস্ময়কর বিজয়

বিজয়— এই নামের সঙ্গে আজ যে ‘থালাপতি’ পরিচয় জড়িয়ে গেছে, সেটা কোনো হঠাৎ তৈরি তারকা-উপাধি নয়; বরং দীর্ঘ সময় ধরে গড়ে ওঠা জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা আর সাংস্কৃতিক প্রতীকের এক পরিণতি। ‘থালাপতি’-শব্দের অর্থ সেনাপতি—নেতৃত্বের প্রতীক। এই নেতৃত্ব তিনি সিনেমার পর্দায় পেয়েছেন দর্শকের ভালোবাসা থেকে, কোনো আনুষ্ঠানিক ঘোষণায় নয়। তার জীবন তাই এক ধরনের ব্যতিক্রমী পথচলা—যেখানে পর্দার নায়ক ধীরে ধীরে বাস্তব জনআবেগের মুখ হয়ে ওঠে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝