রবিবার , ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নৃত্য দিবসে যশোরে শোভাযাত্রা
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ১০:২৫:০০ এ এম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-04-30_69f3667e32c0b.jpeg

❒ নৃত্য দিবসে যশোরে শোভাযাত্রা ছবি:

‘নতুন দিনের প্রত্যাশায়.. নাচবে বিশ্ব ভালোবাসায়’ এই প্রতিপাদ্যকে ধারণ করে যশোরে পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। বুধবার বিকেলে বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি হারুণ অর রশিদ, নৃত্য প্রশিক্ষক সঞ্জীব চক্রবর্তী , চারুপীঠ সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, কিংশুক সঙ্গীত শিক্ষাকেন্দ্রের সাধারণ সম্পাদক আনোয়ারুল করীম সোহেলসহ সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

পরে শিল্পকলা একাডেমিতে নৃত্যানুষ্ঠানে নৃত্যবিতানের নয় শিল্পীর পরিবেশন করে কথক নৃত্য। এরপর একে একে মনিপুরী, লোক, সাওতালি ও সাধারণ নৃত্য পরিবেশন করে যশোরের ১৪টি সংগঠনের ছোটোবড়ো ২শ শিক্ষার্থী নৃত্যশিল্পীরা।
অংশগ্রহণকারী নৃত্য সংগঠন গুলো হলো, নৃত্যবিতান, জেলা শিল্পকলা একাডেমী, সুরধনী, চারুপীঠ, রূপকার, শিল্পাঙ্গন, সুরনিকেতন, উদীচী, সুরবিতান সঙ্গীত একাডেমি, কিংশুক সঙ্গীত শিক্ষা কেন্দ্র, ঝিকরগাছা উপজেলা শিল্পকলা একাডেমী, মা নৃত্যালয় ও উৎকর্ষ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝