মঙ্গলবার , ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শার্শার ঐতিহাসিক উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

এবার ‘এলপিজি কার্ড‘ বিতরণের ঘোষণা
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল , ২০২৬, ০২:২৯:০০ পিএম
শার্শা সংবাদদাতা:
Shornolota_2026-04-27_69ef5c303e09b.JPG

নারীদের রান্নার কষ্ট লাঘবে ‘এলপিজি কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এবার এলপিজি কার্ডও পৌঁছে দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “গ্রাম হোক বা শহর—মা-বোনদের সবচেয়ে বেশি কষ্ট হয় রান্নাবান্না নিয়ে। সেই কষ্ট কমাতে আমরা এলপিজি গ্যাস তাদের হাতে পৌঁছে দিতে চাই, যাতে সহজে রান্না করতে পারেন।”

খাল পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুরু হওয়া খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ অর্থনীতি চাঙা হবে এবং কৃষকসহ স্থানীয় জনগণের আয়-রোজগারের নতুন সুযোগ সৃষ্টি হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝