| শিরোনাম |
❒ স্বর্ণলতা পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দনসহ সাফল্য কামনা
❒ বাংলাদেশ বেতারে গীতকারের তালিকাভুক্ত হলেন জি এম আবু মুছা ছবি:
যশোরের কবি ও আইনজীবী জিএম আবু মুছা গীতকার হিসেবে বাংলাদেশ বেতারের ঢাকা এর তালিকাভুক্ত করা হয়েছে। বেতারের মহাপরিচালকের পক্ষে পরিচালক (সংগীত) (অতিরিক্ত দায়িত্ব) মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৫ সালের ১৫ অক্টোবর স্বাক্ষরিত (স্মারক নম্বও ১৫.৫৩,০০০০.০০৯.৩১.০০১.২২.১৮২, তারিখ: ১৫.১০.২৫) বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জি এম আবু মুছাকে গীতিকার হিসেবে গ শ্রেণীতে তালিকাভুক্ত করা হয়েছে।
কবি জিএমএম আবু মুছার মোট ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া একটি গীতিকবিতা বইও প্রকাশিত হয়েছে।
এদিকে, যশোরের কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবী, কবি ও গীতিকার জিএম মুছা বেতারে তালিকাভুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ‘স্বর্ণলতা পরিবার। স্বর্ণলতা ডট নিউজের প্রকাশক ও সম্পাদক মীর মোশাররফ হোসেন বাবু ও নির্বাহী সম্পাদক সুনীল ঘোষ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়ে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।