বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এডহক কমিটি

প্রথমদিনেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:২৬:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2026-04-07_69d53e94ad860.JPG

❒ বিসিবি সভাপতির চেয়ারে এখন তামিম ইকবাল ছবি:

বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের চেয়ার এখন তামিম ইকবালেরই হয়ে গেল। এসেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম।

সন্ধ্যায় অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন তামিম। বিসিবির ইতিহাসে তিনি যেমন সর্বকনিষ্ঠ বোর্ড সভাপতি, তাঁর সংবাদ সম্মেলনও হলো সংক্ষিপ্ত সময়ের। তামিমদের এই কমিটির মূল দায়িত্ব তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। কিন্তু তাঁরাও কি সেই নির্বাচনে অংশ নেবেন? সরাসরি না বললেও তামিমের উত্তরে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিতই রইল, ‘অবশ্যই, অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে। আমি করতে পারি। তিনি করতে পারেন। তাঁর ইচ্ছা নাও থাকতে পারে। স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হলে শুধু আমরা না, যাঁরা যাঁরা আগ্রহী, সবাইকে অনুরোধ করব যেন সবাই অংশ নেন। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, সেই পরিবেশ তৈরি করে দেব। যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।’

বিসিবির নির্বাচন নিয়ে অনিয়ম তদন্তে স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশমালায় গঠনতন্ত্র ব্যাপকভাবে সংশোধনের কথা বলা আছে। ফলে এই সুপারিশকে গুরুত্ব দিলে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করা কতটা সম্ভব, তা সময়ই বলে দেবে। কারণ, এর আগে কখনোই অ্যাডহক কমিটির মেয়াদ ৯০ দিনের মধ্যে শেষ হয়নি। অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচন করতে পারবেন কি না, আজ দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে কোনো স্পষ্ট কিছু বলেননি এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটিবিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি
২০০৫, ২০০৮ এবং ২০১৩ সালে বিসিবির নির্বাচনে অংশ নিয়েছেন অ্যাডহক কমিটির অধিকাংশ সদস্য। তাঁদের অনেকেই নির্বাচিত হয়েছেন। গঠনতন্ত্রেও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বিধি নেই। অর্থাৎ চাইলেই তামিম কেন, অ্যাডহক কমিটির সকল সদস্য বিসিবির পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন।

২০২৫ সালের ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের আগে একটা পক্ষ নির্বাচন বর্জন করেছিল। বুলবুলের সঙ্গে তামিমের বিসিবি সভাপতি হওয়ার পদে লড়াই হওয়ার থাকলেও তা আর হয়নি। পরে সমঝোতার কথাও জানা গিয়েছিল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে সরকার ভেঙে দিয়েছে তাঁর পরিচালনা পর্ষদ। তার আগে গত বছরের ৩০ মে এনএসসি মনোনীত হয়ে আইসিসির চাকরি ছেড়ে বিসিবির সভাপতি হয়েছিলেন। তৎকালীন সভাপতি ফারুক আহমেদকে এনএসসি সরিয়ে দেওয়ার পর বুলবুলকে বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল।

একটি মনে রাখার মতো টি-টোয়েন্টি ইনিংস খেলার লক্ষ্যে দেশের ক্রিকেট প্রশাসনে এসে পরে নানা রাজনৈতিক হিসাবের মারপ্যাঁচে বুলবুল সিদ্ধান্ত নিয়েছিলেন টেস্ট ইনিংস খেলবেন। কিন্তু প্রতিপক্ষের আগুনে বাউন্সার আর অন্তর্দ্বন্দ্বের শিকার বুলবুল ‘টেস্ট ইনিংস’টা বেশি লম্বা করতে পারেননি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝