বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাসছে

ঝিনাইদহের বিতর্কিত মাসউদকে প্রত্যাহার, নতুন ডিসির দায়িত্ব পেলেন নোমান হোসেন
প্রকাশ : মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ০৪:০৫:০০ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
Shornolota_2026-04-07_69d52c85e1dca.JPG

❒ ঝিনাইদহের নতুন ডিসি মো. নোমান হোসেন ছবি:

ঝিনাইদহের ডিসি মো. আব্দুল্লাহ আল মাসউদকে প্রত্যাহার করা হয়েছে। পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. নোমান হোসেনকে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে ডিসি নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা প্রজ্ঞাপনে ঝিনাইদহের ডিসি মো. আব্দুল্লাহ আল মাসউদকে ডিসি পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য তাঁর চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এরআগে, গত শুক্রবার ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদের বিরুদ্ধে ইউএনও হোসনে আরার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ছড়িয়ে পড়া অডিওতে সদর উপজেলার সদ্য বিদায়ী ইউএনও হোসনে আরাকে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে মোবাইলে কথা বলতে শোনা গেছে।

সেখানে তিনি ওই সাংবাদিককে বলেন, “জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসউদ তাকে (ইউএনও) টাকাসহ বিভিন্ন অনৈতিক প্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় বিধিবহির্ভূতভাবে বদলি করিয়েছেন”।

ইউএনও বলেন, “একটা মানুষের যত খারাপ দোষ থাকে সবকিছুই ওনার আছে। মন্ত্রীর পা ছুঁয়ে এসে জামায়াতের গলা ধরেন। ওনার কোনো চরিত্র নাই। লাখ টাকার দুর্নীতি করেন। তা আপনারা নিউজ করেন না”।

তিনি আরও বলেন, “উনি খারাপ লোক। ওনার সাথে কি নাইট স্টে করতে হবে। বারবার পরিষদে বিধিবহির্ভূত বরাদ্দ নিতে বলে। আমি তাতে রাজি হইনি। আমার অসুস্থ দুইটা বাচ্চাকে নিয়ে দ্রুত এখান থেকে চলে যেতে বলেছে”।

এ ঘটনায় ঝিনাইদহ সদর উপজেলার সদ্য সাবেক ইউএনও হোসনে আরাকে প্রথমে সাতক্ষীরার তালা তারপর রাজশাহী বদলি করা হয়। প্রসঙ্গটি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝