শনিবার , ২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ হামের টিকাদান ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে হস্তান্তর

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

❒ আসিফ-রিজওয়ানা-ফারুকীসহ উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের দাবি

প্রকাশ : সোমবার, ৬ এপ্রিল , ২০২৬, ০৬:১৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-04-06_69d3b1f4e9898.JPG

❒ অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছবি:

হামের টিকাদান ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দফতরে এ নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে ইতোমধ্যে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। এই পরিস্থিতির জন্য টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্তকে দায়ী করে একে ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে।

এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খাঁন শুভ্র, নূরজাহান বেগম, সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে।

নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝