বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ইস্টার উৎসবে পূর্ণদিবস ভক্তি ও সঙ্গীত
প্রকাশ : রবিবার, ৫ এপ্রিল , ২০২৬, ০৮:০৭:০০ পিএম
:
Shornolota_2026-04-05_69d2971fc1d77.JPG

❒ ভক্তি, সুর আর প্রার্থনার মেলবন্ধনে রোববার বিকেলে শহরের খড়কি ক্রিশ্চিয়ান পাড়ায় অনুষ্ঠিত হয় হৃদয়ছোঁয়া ধর্মীয় আয়োজন—‘রেজুরেকশন ওয়ারশিপ ইভিনিং’ ছবি:

যীশু খ্রিস্টের পবিত্র পুনরুত্থান দিবস—ইস্টার সানডে উপলক্ষে যশোর শহর যেন এক অপার্থিব আবহে মোড়ানো পড়ে। ভক্তি, সুর আর প্রার্থনার মেলবন্ধনে রোববার বিকেলে শহরের খড়কি ক্রিশ্চিয়ান পাড়ায় অনুষ্ঠিত হয় হৃদয়ছোঁয়া ধর্মীয় আয়োজন—‘রেজুরেকশন ওয়ারশিপ ইভিনিং’।

এনসিওসি এবং টিএফসি-এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে পুনরুত্থানের গভীর তাৎপর্য ও মানবতার জন্য এর বার্তা তুলে ধরেন প্রধান বক্তা রেভা: ড. ডেভিড তন্ময় বিশ্বাস এবং ফাদার নিকোলাস মন্ডল। তাদের কণ্ঠে ধ্বনিত হয় আশার বাণী—অন্ধকার ভেদ করে আলোয় ফেরার গল্প, যা মানবজীবনে নবজাগরণ, শান্তি ও ভ্রাতৃত্বের পথ দেখায়।

অনুষ্ঠানের শুরুতেই প্রার্থনার মাধ্যমে সৃষ্টি হয় এক গম্ভীর অথচ প্রশান্তিময় পরিবেশ। সঞ্চালনায় ছিলেন রক্তিম মন্ডল। প্রার্থনা ও বক্তব্যে অংশ নেন শ্যামুয়েল বিশ্বাস, ফাদার নিকোলাস মন্ডল, নির্মল আলবিনো হালদার, রেভা. পরেশ হালদার, মেজর ডোনায় হেমব্রম, সমাজসেবক ড. থিওফিল অসিত, পাস্টার মানিক গাঠিয়া, উজ্জ্বল বাড়ৈ, পাস্টর দিবাংশু বিশ্বাস, বাপ্পি গাজী, রোজমেরি বিশ্বাস ও সুশীল পাইকসহ আরও অনেকে।

এছাড়াও ফিলিপ বাবুল বিশ্বাস, লরেন্স রয়, ক্যানেট বিশ্বাস এবং আয়োজক দানিয়াল বিশ্বাস তাদের বক্তব্যে ইস্টারের চেতনা—ত্যাগ, ক্ষমা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।

যশোরের বিভিন্ন প্রান্ত থেকে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খড়কি এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়। সন্ধ্যা ঘনাতেই সুরের মূর্ছনায় ভরে ওঠে চারপাশ—ছয়টি কয়ার দলের সম্মিলিত আরাধনা যেন আকাশ-বাতাসে ছড়িয়ে দেয় পবিত্রতার সুর।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এক্সিওস ওয়ারশিপ কয়ার, যশোর বিএসএফবি কয়ার, যশোর ব্যাপ্টিস্ট চার্চ কয়ার, খোলাডাঙ্গা উইমেন্স কয়ার, ক্যাথলিক চার্চ কয়ার এবং এজি চার্চ কয়ারের প্রাণবন্ত পরিবেশনা। তাদের কণ্ঠে পুনরুত্থানের গান শুধু সুর নয়, হয়ে ওঠে বিশ্বাস, ভালোবাসা আর অনন্ত আশার এক মহিমান্বিত ঘোষণা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝