বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিনাইদহে বন্ধ ৪ পাম্পে তেল, বিভিন্ন অংকের জরিমানা
প্রকাশ : মঙ্গলবার, ৩১ মার্চ , ২০২৬, ১০:৫৭:০০ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
Shornolota_2026-03-31_69cbfda70a52e.JPG

❒ ঝিনাইদহে বন্ধ ৪ পাম্পে তেল, বিভিন্ন অংকের জরিমানা ছবি:

ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি তেল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় ও জেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ও আল-আমিন এবং বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান।

অভিযান চলাকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে ইয়াফাদ ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা, ইউসুফ-২ ফিলিং স্টেশনকে পাঁচ হাজার টাকা এবং ঝিনাইদহ ফিলিং স্টেশনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তামিম ফিলিং স্টেশনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় তেল নিতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করায় পাঁচজনকে মোট ২০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাগজপত্র না থাকায় আরো দুই মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বিএসটিআই’র পরিদর্শক মামুনুর রহমান জানান, বিক্রি বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলোতে কোনটায় দুই হাজার লিটার, আবার কোনটাই ২৩শ লিটার তেল মজুদ ছিল।

পরে তাদের আবারও বিক্রির আদেশ দেওয়া হয়। তেলের অবৈধ মজুদ ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝