শুক্রবার , ১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাংবাদিক তহীদ মনির মেঝো ভাই আর নেই

❒ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের শোক

প্রকাশ : শনিবার, ২৮ মার্চ , ২০২৬, ১০:০৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-03-28_69c7fcd4aeff1.jpg

❒ প্রতীকী ছবি:

প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক তহীদ মনির মেঝোভাই শেখ কামাল উদ্দিন (৮৮) আর নেই। তিনি শনিবার (২৮ মার্চ ) বেলা সোয়া ১১টায় খুলনা আবু নাসের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সংগঠনের সভাপতি আকরামুজ্জামান, সহ-সভাপতি বিএম আসাদ, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যুগ্ম সম্পাদক এম এ আর মশিউর, দপ্তর সম্পাদক কাজী রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়াসহ অন্যান্য সদস্যরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।


নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝