শনিবার , ২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ব্রেকিং নিউজ

চুয়াডাঙ্গা-চাঁদপুরসহ যেসব এলাকায় শুক্রবার ঈদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ১১:০৪:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-03-19_69bc2cd2f3d1b.JPG

❒ ফাইল ছবি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে, অন্যান্য বছরের মতো এবারও সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের মুরিদগণ একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করবেন। এর মানে, চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের মানুষ আগামীকাল শুক্রবার ঈদ উদযাপন করবেন। এছাড়াও চুয়াডাঙ্গা ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতির কথা জানা গেছে। 

এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছিলেন দরবার শরীফের অনুসারীরা, ফলে তাদের ৩০ রোজা পূর্ণ হবে বৃহস্পতিবার। আগামীকাল, শুক্রবার সকাল সাড়ে ৯টায় দরবার শরীফের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাব অনুসরণ করে প্রায় ২০০ বছর ধরে পৃথিবীর যে কোন দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ, ঈদুল আযহা এবং চন্দ্র মাসের বিধান পালন করে আসছেন।

দরবার সূত্র জানায়, মির্জাখীল দরবার শরীফের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে খানকাহ মাঠে। এতে ইমামতি করবেন পীর হজরত মাওলানা মোহাম্মদ আরেফুল হাই-এর বড় ছেলে ড. মুফতি মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।

ঈদ উদযাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, “আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান ও চাঁদের অবস্থান বিবেচনায় এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ার পর আগামীকাল ঈদ উদযাপন করতে যাচ্ছি, ইনশাল্লাহ।”

এছাড়া, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলা এবং ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশালসহ দেশব্যাপী অনেক অঞ্চলের মানুষ একই দিনে ঈদ উদযাপন করবেন।

বিভিন্ন জেলা ও উপজেলায় যেসব গ্রামে ঈদ উদযাপন হবে সেগুলোর মধ্যে রয়েছে: সাতকানিয়ার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসকামা, কাঠাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়ার পুঁটিবিলা, কলাউজান, চুনতী, সীতাকুণ্ডের মাহমুদাবাদ, বারিয়া ঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুহাম্মদপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মনোহরদী, মঠখোলা, বেলাব, কাপাসিয়া, চাঁদপুর জেলার মতলব, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলা, মিরশরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ি এবং পার্বত্য বান্দরবান, কক্সবাজারের অনেক গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন।

এছাড়া, বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া এলাকার গ্রামগুলোতেও ঈদ উদযাপিত হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝