বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় সেজে চাঁদাবাজির অভিযোগে মেহেরপুরে রউফ আটক
প্রকাশ : রবিবার, ১৫ মার্চ , ২০২৬, ০১:৪৬:০০ পিএম
মেহেরপুর সংবাদদাতা:
Shornolota_2026-03-15_69b6aa433e303.JPG

❒ স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় সেজে চাঁদাবাজির অভিযোগে মেহেরপুরে রউফ আটক ছবি:

মেহেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের চেষ্টার অভিযোগে আব্দুর রউফ নামে একজন কথিত সাংবাদিককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা কার্যালয় থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।

অফিস সূত্রে জানা গেছে, আটক আব্দুর রউফ দীর্ঘদিন ধরে নিজেকে স্বাস্থ্যমন্ত্রীর আত্মীয় এবং প্রভাবশালী সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে চাঁদাবাজি করে আসছিলেন।

সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন জানান, পবিত্র রমজান মাসের শুরু থেকেই আব্দুর রউফ মুঠোফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে এবং প্রধান সহকারী মোশারফ হোসেনকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন।

একপর্যায়ে তিনি ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রোববার সকালে রউফ সরাসরি অফিসে এসে ওই টাকার জন্য চাপ দিলে অফিসের স্টাফরা তাকে কৌশলে আটকে রেখে পুলিশে খবর দেয়।

উল্লেখ্য যে, আব্দুর রউফের বিরুদ্ধে চাঁদাবাজির রেকর্ড এটিই প্রথম নয়। গত বছর গাংনী উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছিলেন তিনি।

ওই ঘটনায় তাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছিল। জেল থেকে বেরিয়ে আবারও তিনি একই অপকর্মে লিপ্ত হন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁদাবাজির অভিযোগে আব্দুর রউফকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এই ঘটনায় অফিসের পরিসংখ্যানবিদ আকরাম হোসেন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝