শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ৭ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না-মেজর হাফিজ অনিন্দ্য ইসলাম অমিতকে বরণে প্রস্তুত যশোর সেই মাহদী দিল্লিতে আটক, ফের ভাইরাল (ভিডিও) শার্শার গাতিপাড়ায় পল্লী চিকিৎসক আল-আমিন খুন চুড়ামনকাঠিতে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা-ভাঙচুরে বাংলাদেশের আকাশে ভারতের ‘স্পাইসজেট’ নিষিদ্ধ, যা জানা গেল প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের তাগাদা দায় এড়াতে মধ্যরাতে বিজয়ীদের গেজেট জারি মাহিদিয়া বাজারে ট্রলির ধাক্কায় ঝরলো চাচার প্রাণ, ভাতিজা আহত এপস্টেইন ফাইল কাণ্ডে ব্রিটিশ রাজার ছোট ভাই ‘প্রিন্স অ্যান্ড্রু’ গ্রেপ্তার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্নের তাগাদা
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি , ২০২৬, ০৭:৩৬:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-02-19_6997201e9372c.JPG

❒ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছবি:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার তাগিদ দিয়েছেন।

স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে তারেক রহমানকে এই অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। চিঠিটি প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ভেরিফায়েড এক্স হ্যান্ডলে।

চিঠিটি শেয়ার করে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্যাপশনে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।’

মার্কিন প্রেসিডেন্ট তাঁর চিঠিতে তারেক রহমানকে ‘প্রিয় প্রধানমন্ত্রী’ উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আপনাকে ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার মেয়াদ সফল হোক- এই কামনা করি।’

ট্রাম্প আরও লেখেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমরা একটি অবাধ ও মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে চাই, যেখানে শক্তিশালী ও সার্বভৌম দেশগুলো সমৃদ্ধ হতে পারে। আপনার দায়িত্বের মেয়াদের শুরুতে আমি আশা করছি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আপনি আমাদের বাণিজ্য সম্পর্কের অসাধারণ অগ্রগতি ধরে রাখতে আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের দুই দেশের কৃষক ও শ্রমিকদের জন্য উপকারী।’

ট্রাম্প আরও লিখেছেন, ‘আমি আরও আশা করি, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার জন্য আপনি দৃঢ় পদক্ষেপ নেবেন। এর ফলে, আপনার সামরিক বাহিনী উচ্চমানের, যুক্তরাষ্ট্রে তৈরি সরঞ্জাম—যা বিশ্বের সেরা—ব্যবহারের সুযোগ পাবে।’

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করতে আপনার সঙ্গে কাজ করার জন্য আমি আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি। বাংলাদেশে আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। আমরা একসঙ্গে আমাদের দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ পেয়েছি। আগামী দিনগুলোর জন্য আপনাকে শুভকামনা।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝