শনিবার , ২ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ বিএসিপির ‘বিদ্রোহী’র মোড়ক উন্মোচন

‘বিদ্রোহী’ ঘিরে জমজামট সাহিত্য উৎসব
প্রকাশ : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি , ২০২৬, ০৫:৫১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2026-02-06_6985e416b6600.jpg

❒ বিএসিপির ‘বিদ্রোহী’র মোড়ক উন্মোচন ছবি:

যশোর শহরের পোস্ট অফিস পাড়ায় বিদ্রোহী সাহিত্য পরিষদের কার্যালয় শুক্রবার সকালে যেন হয়ে উঠেছিল শব্দ, কবিতা আর অনুভবের মিলনমেলা। আয়োজন ছিল সংগঠনের ২৫৫তম মাসিক সাহিত্যসভা এবং বিশেষ সংখ্যা ‘বিদ্রোহী’-এর মোড়ক উন্মোচন।

সকাল ১০টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিক্ষাবোর্ডের সাবেক কর্মকর্তা ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বিএসপির আজীবন সদস্য ড. শাহনাজ পারভীন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন এবং অধ্যাপক সুরাইয়া শরীফ।

বিএসপির সভাপতি আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই ‘বিদ্রোহী’ বিশেষ সংকলনের সম্পাদক কাজী নূর এবং সহসভাপতি আমির হোসেন মিলন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে প্রকাশনার প্রেক্ষাপট তুলে ধরেন।

এরপর একে একে কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত কবি-সাহিত্যিকরা। তাঁদের কণ্ঠে উচ্চারিত কবিতার পঙক্তি আর আলোচনার বিশ্লেষণে সভাকক্ষ ভরে ওঠে সাহিত্যচর্চার উজ্জ্বল আবহে।

অনুষ্ঠানে ছিল সম্মাননা পর্বও। চট্টগ্রামে আয়োজিত শিল্পপতি মুজিবুর রহমান কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ (গদ্যশাখা) অর্জন করায় কবি অরুণ বর্মন এবং বাংলাদেশ প্রকাশনী প্রগতি সাহিত্য পত্রিকা পরিষদের বর্ষসেরা কবি নির্বাচিত হওয়ায় কবি সঞ্জয় নন্দীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

এছাড়া বিএসপির বার্ষিক চড়ুইভাতি ২০২৬ উপলক্ষে বিশেষ আলোকচিত্রের জন্য আবুল হাসান তুহিন ও শাহরিয়ার সোহেল এবং শ্রেষ্ঠ প্রবন্ধ রচনার জন্য মোস্তানূর রহমান সাক্ষরকে পুরস্কৃত করা হয়।

সব মিলিয়ে দিনটি ছিল সৃজনশীলতার উদযাপন—কবিতা, সম্মাননা আর সাহিত্যপ্রেমের এক উজ্জ্বল আসর।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝