শনিবার , ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম দেশে উৎপাদন বাড়িয়ে জ্বালানির আমদানি-নির্ভরতা কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী কৃষকদল নেতা তরু মিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যশোর এমএম কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ফতেপুরের গৃহবধূ অনিকার বিষপানে মৃত্যু শার্শায় অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে নাভারন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ রাজনীতি-নির্বাচনের মাঠ

নায়েবে আমীরের ছোট ভাই অস্ত্রসহ গ্রেফতার

❒ পেশায় তিনি জজ কোর্টের কর্মচারী

প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০৭:৪২:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-01-22_6972381947a95.JPG

❒ কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমিরের আপন ছোটভাই অস্ত্রসহ গ্রেফতার ছবি:

কুমিল্লা শহরে অস্ত্রসহ এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। আজ বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) সদর দক্ষিণ থানার ওসি মো. সরোয়ার মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীরের আপন ছোট ভাই বলে জানা গেছে।

গ্রেফতার ব্যক্তির নাম- কে আই এম মাসুদুল হক মাসুম (৫১)। তিনি মৃত আব্দুল মতিন ও মৃত জাছিয়া খানমের ছেলে। তার বাড়ি কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানাধীন কালিকাপুর এলাকায় (ধর্মপুর ডিগ্রি কলেজ সংলগ্ন), মুক্তার বাড়ি।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত মাসুদুল হক মাসুম রাজনৈতিকভাবে জামায়াতে ইসলামের নেতা হিসেবে পরিচিত। পেশাগতভাবে তিনি এজিপি (Assistant Govt. Pleader), জজ কোর্ট, কুমিল্লা পদে কর্মরত রয়েছেন।

জানা গেছে, তিনি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামের নায়েবে আমীর এ কে এম এমদাদুল হক মামুন এর আপন ছোট ভাই।

গ্রেফতারের সময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে উদ্ধারকৃত অস্ত্রের ধরণ ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানানো হয়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝