শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শেরপুর উপজেলায় বিশাল নিবাচনী সমাবেশ

‘আই হ্যাভ এ প্ল্যান’-রূপরেখা তুলে ধরলেন তারেক রহমান
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০৬:০৭:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি , ২০২৬, ০৭:১১:০১ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2026-01-22_697221a84939a.JPG

❒ শেরপুর উপজেলার আইনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় সেই পালানের রুপরেখা তুলে ধরলেন তারেক রহমান ছবি:

দেড় দশকের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিন যে ‘প্ল্যান’-এর কথা বলেছিলেন, তার বিস্তারিত রূপরেখা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় মৌলভীবাজার জেলার শেরপুর উপজেলার আইনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি তার পরিকল্পনার নানা দিক ব্যাখ্যা করেন।

জনসভায় বক্তব্যে তারেক রহমান বলেন, “আমি একটানা ১৭ বছর পর যখন বিদেশ থেকে ফিরে এসেছি, তখন একটি কথা বলেছিলাম—মনে আছে আপনাদের? ‘আই হ্যাভ এ প্ল্যান’। সেই প্ল্যানের একটি বড় অংশ হচ্ছে এ দেশের বেকার যুবসমাজকে কর্মসংস্থানের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।” তিনি বলেন, শিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত—সব শ্রেণির মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায় বিএনপি, যাতে তারা একটি শক্ত অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড়াতে পারে।

বিএনপি চেয়ারম্যান বলেন, শুধু চাকরির ব্যবস্থা নয়, যুব ও তরুণ সমাজকে অর্থনৈতিকভাবে সক্ষম করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। “আপনারা যদি লন্ডন, মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোনো দেশে যেতে চান—আমরা আপনাদের প্রশিক্ষণ দিয়ে পাঠাব, সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব। দক্ষতা ছাড়া গেলে আয় কম হবে, কিন্তু ট্রেনিং নিয়ে গেলে আয় বাড়বে—এই সুযোগ আমরা এ দেশের মানুষের জন্য তৈরি করতে চাই,” বলেন তিনি।

কৃষিখাতে সহায়তার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির। এর মাধ্যমে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। তারেক রহমান বলেন, “আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাই, আমাদের মা-বোনদের পাশে দাঁড়াতে চাই, তেমনি সমাজের আরেকটি গুরুত্বপূর্ণ শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে চাই। যারা আমাদের সুখে-দুঃখে, জীবনে-মৃত্যুতে আমাদের সঙ্গে থাকেন—মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনরা।”

তিনি বলেন, “সরকারের পক্ষ থেকে এই মানুষগুলোর জন্য সম্মানির ব্যবস্থা করতে চাই, যাতে তারা আত্মসম্মান নিয়ে, মর্যাদার সঙ্গে সমাজে বসবাস করতে পারেন।”

তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমাজের প্রতিটি স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক, কর্মসংস্থানভিত্তিক ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝