| শিরোনাম |
❒ প্রতীকী ছবি:
সাতক্ষীরায় গাভায় ট্রলির ধাক্কায় আব্দুর রশিদ (৬৫) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। সদর উপজেলার গাভা বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত নফেল উদ্দীন গাইনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেল চালিয়ে গাভা বাজারের দিকে যাচ্ছিলেন আব্দুর রশিদ। এসময় বিপরীত দিক থেকে আসা ট্রলি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান আব্দুর রশিদ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”