শনিবার , ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান

বসুন্দিয়ায় যুবলীগ নেতা ইকবাল ককটেলসহ গ্রেফতার

❒ স্থানীয়দের মুখে নানা কথা-মিলেছে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি , ২০২৬, ০৭:০৫:০০ পিএম
:
Shornolota_2026-01-21_6970d25e038f8.png

❒ বসুন্দিয়ায় যুবলীগ নেতা ইকবাল ককটেলসহ গ্রেফতার ছবি:

যশোরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১১টি ককটেলসহ সাবেক যুবলীগ নেতা ইকবালকে আটকের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে নিরাপত্তা বাহিনীর তৎপরতায় স্বস্তি প্রকাশ করছেন সাধারণ মানুষ, অন্যদিকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা।

আটক ইকবাল বসুন্দিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। বুধবার বিকেলে নিজ এলাকা বসুন্দিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার বাড়ির পাশ থেকে ১১টি ককটেল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। ইকবাল বসুন্দিয়া বাজার এলাকার বাসিন্দা বহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের খবর ছড়িয়ে পড়লে বসুন্দিয়া বাজারে কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধমূলক তৎপরতার অভিযোগ থাকায় এ ধরনের অভিযান সময়োপযোগী। আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেও দেখছেন, যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী বসুন্দিয়া বাজারে ইকবালের বাড়িতে অভিযান চালায়। পরে বাড়ির পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝