বুধবার , ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম ঢাকার সঙ্গে উত্তরের ৫ জেলার রেল যোগাযোগ বিচ্ছিন্ন, খোলা আকাশের নিচেই নারী-শিশুসহ বহু যাত্রী মনিরামপুরে চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের মামলা মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত পথচারী ভিক্ষুকের প্রাণ খুলনায় মাত্র ৪শ টাকার বিরোধে চা বিক্রেতাকে হত্যা বেজপাড়ার এক নারী লোভের কারণে খুইয়েছেন লাখ টাকা মা ও শিশুসন্তানের লাশ উদ্ধার, স্বামী গ্রেফতার যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালাল আর নেই এবার অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, চালক হাসপাতালে খাজুরায় ব্যাংক থেকে রেরিয়ে অজ্ঞান পার্টির কবলে টনি, লুটে নিয়ে গেছে প্রায় দেড় লাখ টাকা যশোরে রিকশাচালক আলমগীর হত্যায় গ্রেফতার নেই
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
শৈলকুপায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর, ২০ লাখ টাকা জরিমানা

❒ আর ভাটা চালাবো না মর্মে মালিকরা দিলেন মুচলেকা

প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি , ২০২৬, ০৪:২৫:০০ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
Shornolota_2026-01-21_6970c682d7ed7.JPG

❒ শৈলকুপায় ৪টি ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর ছবি:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেঙ্গে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নিবাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান খবর নিশ্চত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ লংঘন করে চারজন ভাটা মালিক পদ্ধতিতে ইটভাটা পরিচালনা ও জ্বালানি কাঠ ব্যবহার করে আসছিলেন।

খবর পেয়ে অভিযানিক দল শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের শাহ ব্রিকস, একই গ্রামের মিলন ব্রিকস, কুমিড়াদহ গ্রামের মেসার্স মোল্লা ব্রিকস ও মেসার্স রাতুল ব্রিকস ভেঙ্গে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিিিট ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মুন্তাছির রহমান আরো জানান, অভিযানের সময় ইটভাটা মালিকগণ আর অবৈধভাবে ইটভাটা চালাবে না বলে মর্মে মুচলেকা প্রদান করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝