| শিরোনাম |
যশোরে ধর্মান্তরিত এক তরুণীকে নির্যাতন ও তুঁতে খাওয়ানোর অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
জানা গেছে, বিলকিস খাতুন (২৬) নামের ওই তরুণী আজিজ সর্দারের মেয়ে। তিনি নব মুসলিম শৈবাল ওরফে আব্দুল্লাহর স্ত্রী। তাদের বাড়ি যশোরের কোতোয়ালি উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহেদিয়া বিলপাড়া গ্রামে। বিলকিসের পিতার বাড়ি শহরের মোল্লাপাড়ার সিটি কলেজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে বিলকিস তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মাহেদিয়া বিলপাড়ায় বসবাস করছিলেন। কিন্তু তিনি মুসলিম ধর্ম গ্রহণ করায় পরিবারে ধর্মীয় বিভেদের জেরে দীর্ঘদিন ধরেই মনোমালিন্য চলছিল।
সম্প্রতি ওই নিয়ে পারিবারিক কলহের একপর্যায়ে তাঁর শাশুড়ি অর্পনা (৬০) ও ভাসুর সৈকত মল্লিক (৩০) দুজনসহ পরিবারের সদস্য মিলে বিলকিসকে মারধর করে এবং জোর করে তুঁতে খাইয়ে দিয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
অসুস্থ অবস্থায় বিলকিসকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।