| শিরোনাম |
❒ সেনাবাহিনীর অভিযান
❒ যশোর শংকরপুরের শিরিন ৫০ গ্রাম গাঁজাসহ আটক ছবি:
সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে, কিন্তু কুখ্যাত অপরাধীদের ধরপাকড় নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মনে। অনেকেই বলছেন—“বড় অপরাধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে, অথচ গাঁজার পুরি নিয়ে ছোটখাটো কারবারিদের ধরা হচ্ছে।”
এর মধ্যেই যশোর শহরের শংকরপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি শিরিনা খাতুন যৌথ বাহিনীর জালে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে মাদকের ১১টি মামলা রয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। শিরিনা শংকরপুরের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, রাতে ডিউটিরত অবস্থায় খবর আসে শিরিনা স্টেশন এলাকায় অবস্থান করছেন। সেনাবাহিনীর সহায়তায় অভিযান চালালে দেখা যায়, আল আমিন হোটেলের সামনে তিনি গাঁজা বিক্রি করছেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির ১,৭০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।