| শিরোনাম |
❒ নগরবাসীর মধ্যে নতুন আতঙ্ক
সাতক্ষীরা শহরে ২৪ ঘণ্টার ব্যবধানে সাংবাদিক ও ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুটি ঘটনায় কোটি টাকার বেশি মূল্যের স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি হয়েছে। এতে চরম আতঙ্ক বিরাজ করছে নগরবাসীর মধ্যে।
বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮ টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর ও পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়া এলাকায় ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে পৃথক চুরির ঘটনা ঘটে। দুটি বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল খোয়া গেছে।
আরটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলাম। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফিরে দেখি প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে সব জিনিসপত্র ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্বৃত্তরা ঘরের আলমারিতে রাখা নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল নিয়ে গেছে।
এদিকে ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষ জানান, বুধবার রাত সাড়ে আটটার পর যেকোনো সময় দুর্বৃত্তরা তার ঘরের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন