বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চৌগাছার বাওড়ে ভাসছিল রাজ্জাকের কঙ্কাল
প্রকাশ : বৃহস্পতিবার, ২ অক্টোবর , ২০২৫, ০১:৫১:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-10-02_68de839e38065.JPG

❒ চৌগাছার বাওড়ে ভাসছিল রাজ্জাকের কঙ্কাল ছবি:

যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের বাওড় থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়েছে। বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের বাওড় থেকে ভাসমান অবস্থায় ওই কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, বাওড়ের পানিতে কচুরিপানার নিচে কঙ্কাল ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের একটি টিম এসে কঙ্কালটি উদ্ধার করে।

পরবর্তীতে পরিবারের সদস্যরা কঙ্কালটি আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক কৃষকের বলে শনাক্ত করেন। তিনি প্রায় ৯/১০ মাস আগে নিখোঁজ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন এবং এর আগে পারিবারিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন। গত ডিসেম্বর মাসে তিনি অবৈধ পথে ভারতে গিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করেছে। তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝