বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর শহরে ৭ বছরের শিশু বলাৎকারের অভিযোগ,থানায় মামলা
প্রকাশ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:৩৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-30_68dbf8667e6c2.JPG

❒ প্রতীকী ছবি:

যশোর শহরে সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে টালিখোলা মাদরাসা পাড়ার হোসেন ড্রাইভারের ছেলে আজিজুল ইসলামকে। মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে এ মামলা করেন।

মামলার বর্ণনায় বলা হয়েছে, আসামি আজিজুল ইসলাম তাদের বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করত। শিশুটির বাবা-মা উভয়ই বাইরে কাজ করেন। গত ২৯ সেপ্টেম্বর সকালেও তারা নিয়মিত কাজে বের হলে, সেই সুযোগে আজিজুল তাদের বাড়িতে প্রবেশ করে শিশুটিকে বলাৎকার করে।
দুপুরে বাড়ি ফিরে শিশুটি তার মাকে ঘটনার কথা জানায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় শিশুটির মা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামি আজিজুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝