শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ তরুণী অন্তঃসত্ত্বা

আড়পাড়ার যুবক সাগরের বিরুদ্ধে ধর্ষণের মামলা
প্রকাশ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৫, ০৯:২৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-30_68dbf711cbb40.JPG

❒ প্রতীকী ছবি:

যশোরে এক তরুণী দীর্ঘদিন ধরে ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মামলা হয়েছে। বুধবার রাতে কোতোয়ালি থানায় সাগর নামে এক যুবককে যুক্ত করে মামলা করেছেন তরুণীর চাচা।

মামলার অভিযোগ অনুযায়ী, মেয়েটির বাবা মারা যান ১০ বছর আগে। তার মা অন্যত্র দ্বিতীয় বিয়ে করে সেখানেই সংসার করেন। এ কারণে মেয়েটি তার চাচার বাড়িতে থাকেন। ওই পরিবারের সঙ্গে পরিচিত যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মহসিন বিশ্বাসের ছেলে সাগর হোসেন নামে এক যুবক প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। তিনি দীর্ঘদিন ধরে মেয়েটিকে ধর্ষণ করেছেন বলে মামলায় উল্লেখ আছে।

মামলায় আরও দাবি করা হয় যে, সাগর মেয়েটিকে বিষয়টি কাউকে না বলতে নানা রকম হুমকি-ধমকি দিতেন। তাকে বিয়ের প্রলোভনও দেখানো হয়। সর্বশেষ গত ২৮ এপ্রিল তিনি মেয়েটিকে ধর্ষণ করেন। গত ২৯ সেপ্টেম্বর সকালে মেয়েটি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় ডাক্তাররা নিশ্চিত হন যে মেয়েটি ৫ মাস ২ দিনের অন্তঃসত্ত্বা।
এ বিষয়টি জানতে পেরে সাগর মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে মেয়েটি তার পরিবারের কাছে সব কথা খুলে বললে তারা আইনের আশ্রয় নেন। এ ঘটনায় গত মঙ্গলবার মেয়েটি আদালতে ২২ ধারায় তার জবানবন্দি দিয়েছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝