সোমবার , ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ যুব সমাজের কণ্ঠস্বর ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও

সাতক্ষীরায় জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৬:৫১:০০ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2025-09-25_68d53b38c8313.JPG

কপ-৩০ সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম-এর আয়োজনে যুব সমাজের কণ্ঠস্বর ‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানে জলবায়ু ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। ধর্মঘট চলাকালীন সময়ে যুবরা প্ল্যাকার্ড প্রদর্শন করে বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতি, অন্যায় ও অনিশ্চয়তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমাদের ভবিষ্যৎ বিক্রি নয়, এখনই জলবায়ু ন্যায়বিচার চাই।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা বালির চরে দাঁড়িয়ে দীর্ঘ ১ ঘণ্টা তারা এই কর্মসূচি পালন করেন।

সিডিও ইয়ুথ টিমের সদস্য, জলবায়ু যোদ্ধা নুহা ইসলাম বলেন, আমাদের উপকূল প্রতিদিনই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আর ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি হারিয়ে মানুষ দারিদ্র্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কপ-৩০-এ এই বাস্তবতাকে বিশ্ব নেতাদের সামনে জোর দিয়ে তুলে ধরা জরুরি। আমরা চাই উপকূল রক্ষার জন্য স্থায়ী সমাধান।

সিডিও ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিটের সদস্য রনি হোসেন সজীব বলেন, আমরা যারা উপকূলে বাস করি, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ছে। অথচ এই সংকট সৃষ্টির জন্য দায় আমাদের নয়। কপ-৩০-এ আমাদের জন্য ন্যায়সঙ্গত জলবায়ু তহবিল, ক্ষতিপূরণ ও অভিযোজন সহায়তা নিশ্চিত করতে হবে। নইলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলান্টিয়ার ও অ্যাক্টিভিস্ট আনিসুর রহমান মিলন বলেন, আজকের এই ক্লাইমেট স্ট্রাইক থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই— আমাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ দরকার। নীতিনির্ধারকদের এখনই সাহসী সিদ্ধান্ত নিতে হবে, যাতে উপকূলের মানুষ নিরাপদে থাকতে পারে।

সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলান্টিয়ার ও অ্যাক্টিভিস্ট মো. হাফিজুর রহমান বলেন, উপকূলের যুব সমাজ চুপ করে বসে থাকবে না। আমরা পরিবর্তনের কণ্ঠস্বর। কপ-৩০-এ উপকূলীয় মানুষের জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হবে। আমরা চাই বিশ্ব নেতারা আমাদের কষ্টের গল্প শুনুক এবং বাস্তব পদক্ষেপ নিক। উপকূল বাঁচানো মানে দেশের ভবিষ্যৎ বাঁচানো।

সিডিও ইয়ুথ টিমের সদস্য মো. মোয়াজ্জেম হোসেন সাদি-এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভলান্টিয়ার ইদ্রিস আলী, সামিরা, শাহারিয়ার, সাদিয়া আমিন, লিলি, তৈয়েবা, আরিফা, শারমিন, সবুজ, মানিক, শিষ, রাকিব, জুবায়ের, মামুন, জামাল বাদশা, রনি হাসান সজীব, রাজা নন্দী, সালমান, ছোয়উদ সহ শতাধিক যুবক-যুবতী।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝