শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন যশোর কোতোয়ালি থানায় ওসির দায়িত্বে আসছেন মাসুম খান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোরে আসছেন নতুন বিচারক, আইনাঙ্গনে স্বস্তি নিহতের সংখ্যা বেড়ে ১৩, একই পরিবারের ১২ জন সংসদে যা বললেন রাষ্ট্রপতি, পুরো ভাষণ বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১২, একই পরিবারের ১০ জন হট্টগোলের মাঝেই রাষ্ট্রপতির ভাষণ শুরু, জামায়াতপন্থী এমপিদের ওয়াক আউট বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ঝরে গেল ১২ জনের প্রাণ যশোর শহরের ঘোপ বউবাজারে শিশু ধর্ষণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে কওমী মাদ্রাসার আড়ালে ‘গৃহযুদ্ধের ছক!

❒ গুজবকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে থানায় মাও. মুফতি মাগফুর রহমানের জিডি

প্রকাশ : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৪২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-02_68b702aa3b5ce.jpg

❒ যশোর জামিয়া ইসলামিয়া মাদরাসা ছবি:

যশোরে কওমি মাদ্রাসাকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। ‘আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি এক পোস্টে যশোর জামিয়া ইসলামিয়া ও ঢাকার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার নাম উল্লেখ করে দাবি করা হয়— “মাদ্রাসার আড়ালে পাকিস্তান থেকে আনা অস্ত্রে গৃহযুদ্ধের ছক” কষা হচ্ছে।

এ ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেন যশোর জামিয়া ইসলামিয়ার শিক্ষাসচিব মাওলানা মুফতি মাগফুর রহমান। অভিযোগে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু মহল বানোয়াট সংবাদ প্রচার ও অপপ্রচারের মাধ্যমে যশোর জামিয়া ইসলামিয়াকে বিপদে ফেলার চেষ্টা করছে। এছাড়া সুযোগ বুঝে মাদ্রাসা দখলেরও পাঁয়তারা চলছে।

তিনি বলেন, “এ ধরনের মিথ্যা সংবাদ শুধু যশোর জামিয়া ইসলামিয়া বা জামিয়া রহমানিয়া নয়; বরং পুরো বাংলাদেশের কওমি মাদরাসাকে বিভ্রান্তির মুখে ফেলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে জনগণকে মাদ্রাসা থেকে দূরে সরানোর ষড়যন্ত্র চলছে।”

এদিকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট জানায়, ‘আজকের কণ্ঠ’ নামের কোনো নিবন্ধিত দৈনিক পত্রিকা নেই। এটি একটি ফেসবুক পেজ, যেখান থেকে নিয়মিত ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে অন্তত তিনটি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

যশোর জামিয়া ইসলামিয়ার পক্ষ থেকে এসব গুজব বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝