রবিবার , ৩১ মে ২০২৬ , ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৫৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-01_68b5b56b2d0e3.jpeg

যশোর সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

সংক্ষিপ্ত আলোচনার পর প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। প্রণোদনার আওতায় প্রতিটি কৃষকের হাতে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার তুলে দেন। উপজেলার মোট ৬০ জন কৃষক এ সুবিধা পান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিয়া সুলতানা। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির।

এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন, প্রশিক্ষণ অফিসার আবু তালহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ প্রণোদনা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝