সোমবার , ২৫ মে ২০২৬ , ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মানুষ মানুষের জন্য

লেবু বিক্রেতা সেই শিক্ষককে জড়িয়ে ধরলেন ডা. ফরিদ
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:২২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-09-01_68b5ac3a08cc9.jpg

❒ লেবু বিক্রেতা সেই শিক্ষককে জড়িয়ে ধরলেন ডা. ফরিদ ছবি:

মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা আবারও প্রমাণ করলেন যশোরের চিকিৎসক ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। যশোর শহরের প্রেসক্লাবের পাশে ফুটপাতে লেবু বিক্রি করা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফের খোঁজ নিতে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সেখানে হাজির হন তিনি। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একে অপরকে জড়িয়ে ধরেন কিছুক্ষণ। শুরু হয় জীবন সংগ্রাম ও স্মৃতিচারণ। এ সময় আশপাশের লোকজন পাশে দাঁড়িয়ে যান। অনেকেই বলেন-এখনো সমাজে সৎ মানুষ আছেন, আছেন সহায়তার হাত বাড়িয়ে দেয়ার লোক।

সম্প্রতি গণমাধ্যমে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা ৭৪ বছর বয়সী আব্দুল লতিফের জীবনসংগ্রামের খবর প্রকাশিত হয়। সেটিই নজরে আসে ডা. ফরিদের। তিনি সরাসরি গিয়ে লেবু বিক্রিরত লতিফের সঙ্গে কথা বলেন, খোঁজ নেন তার শারীরিক অবস্থার। চোখের সমস্যায় ভুগছেন জেনে ডা. ফরিদ অপারেশনের ব্যবস্থা করার প্রস্তাব দেন।

এই মুহূর্তে আবেগে আপ্লুত হয়ে পড়েন শিক্ষক লতিফ। তিনি চিকিৎসককে জড়িয়ে ধরে বলেন, “অপারেশনের টাকা ম্যানেজ হয়ে গেছে, তবে আপনি এসেছেন—এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।” এ সময় তিনি স্মৃতিচারণ করে ডা. ফরিদের পিতা যশোর এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক শরীফ হোসেনকে ‘ভাল মানুষ’ হিসেবে উল্লেখ করেন।

ডা. ফরিদ লতিফকে আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে যে কোনো চিকিৎসা সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি জানান।

আব্দুল লতিফ দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা শেষে অবসরে গেছেন। জীবনসায়াহ্নে এসে স্বাবলম্বী থাকতে গত এক বছর ধরে ফুটপাতে লেবু বিক্রি করছেন তিনি। তার ভাষায়, “কোনো কাজই ছোট নয়।”

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝