বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম চৌগাছায় জাপানের জাতীয় ফল ‘পার্সিমন’র বাম্পার ফলন যশোরে অবৈধ রিকশা-ইজিবাইকবিরোধী অভিযান, প্রতিবাদে শ্রমিকদের মানববন্ধন যশোরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে নারীসহ ছয়জন আটক সাবেক রাষ্ট্রপতি এরশাদের স্ত্রী বিদিশা গ্রেপ্তার ‘মানুষ জানতে চাইত—রাত কাটাতে কত টাকা নিই’ ডেঙ্গুর ছোবলে যবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া বহুল আলোচিত আম্মারের বিরুদ্ধে প্রায় ৪ লাখ টাকার দুর্নীতির অভিযোগ খোদ শিবির সভাপতির পবিত্র ঈদে মিলাদুন্নবীঃবুধবার বেনাপোল বন্দরে বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ যশোরে নানা আয়োজনে প্রতিমন্ত্রী অমিতের জন্মদিন পালন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মাগুরার সাবেক এমপি শিখরের ভাই হিসাম গ্রেপ্তার
প্রকাশ : সোমবার, ১ সেপ্টেম্বর , ২০২৫, ০১:৫৯:০০ পিএম
মাগুরা প্রতিনিধি:
Shornolota_2025-09-01_68b598bc9a70e.JPG

❒ গ্রেপ্তারকৃত আশরাফুজ্জামান হিসাম ছবি:

মাগুরা-১ আসনের সাবেক এমপি বহুল আলোচিত সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের একটি দল স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করে।

চুয়াডাঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালানোর পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেলস্টেশনে অভিযান চালায়। এ সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ তাঁকে গ্রেপ্তার করা হয় এবং থানায় নিয়ে যাওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বেলা ১১টার দিকে সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসামের গ্রেপ্তারের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে চুয়াডাঙ্গা থেকে আনতে মাগুরা থেকে পুলিশের একটি বিশেষ দল রওনা হয়েছে।

পুলিশ আরও জানায়, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলার এজাহারে আশরাফুজ্জামান হিসামের নাম রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝