রবিবার , ৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংবাদ শিরোনাম :
শিরোনাম মা-বাবা-স্ত্রীর কবরের পাশে তোফায়েল আহমেদকে দাফনের সিদ্ধান্ত প্রতিবাদে মানববন্ধন থেকে সরকারকে দুষলেন এমপি রুমিন ফারহানা তোফায়েল আহমেদের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান, আটক ২৬ আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিং মল বন্ধের নির্দেশ ভবিষ্যৎ সন্তানের জন্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্কবার্তা হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম বিএনপির কাউন্সিল, নতুন মুখ কারা আসতে পারেন কওমি শিক্ষার্থীদের বাধায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’ এর প্রদর্শনী জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে এনসিপির অভিনব কর্মসূচি আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও কমবে : প্রতিমন্ত্রী
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরের কদমতলায় দিন-দুপুরে এক ব্যক্তির ওপর হামলা,জানা নেই কারণ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ এপ্রিল , ২০২৫, ০২:৩৩:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-15_67fe5242e2ec1.png

যশোর সদরের কদমতলা হ্যাচারি পাড়ায় সুমন হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে দিন-দুপুরে এলোপাতাড়ী পিটিয়ে আহত করেছে একদল দুর্বৃত্ত। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারপিটে তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত ফোলা জখম ও একটি চোখে বড় ধরণের আঘাতের কারণে রক্ত ঝরছে। তবে চিকিৎসক জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত। তবে চোখের চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আহত সুমন সুজলপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

আহতের স্বজনরা অভিযোগে বলেন-সুমন ব্যক্তিগত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই এলাকার শাহ আলমের ছেলে মনি খোড়া, তার ছেলে রাতুল ও শামসুর ছেলে রিমন অতর্কিত ভাবে হামলা চালায়। তারা এলোপাতাড়ী কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে জখম করেছে। তবে কি কারণে এই হামলা করা হয়েছে-তা জানা নেই।  

এ বিষয়ে কোতয়ালি থানা পুলিশ জানায়-বিষয়টি জানা নেই। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝