শনিবার , ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি শ্রমিক জননেতা প্রতাপ উদ্দিন আহম্মেদের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত দেশে উৎপাদন বাড়িয়ে জ্বালানির আমদানি-নির্ভরতা কমানো হবে: জ্বালানি প্রতিমন্ত্রী যশোরে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন অধ্যাপক নার্গিস বেগম কৃষকদল নেতা তরু মিয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা যশোর এমএম কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ফতেপুরের গৃহবধূ অনিকার বিষপানে মৃত্যু শার্শায় অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে নাভারন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক যশোরে জেলা জজের দায়িত্ব পেলেন নড়াইল নারী কোর্টের বিচারক মাহমুদা খাতুন
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বিএম কলেজের ছাত্রাবাসে আগুন
প্রকাশ : রবিবার, ১৩ এপ্রিল , ২০২৫, ০৮:২৮:০০ পিএম
শাওন চক্রবর্তী:
Shornolota_2025-04-13_67fbd83663e7f.JPG

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্রাবাসের পরিত্যক্ত ডাইনিং ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৩ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে বিএম কলেজের কবি জীবনানন্দ দাশ হলের ডাইনিং ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও শিক্ষার্থীদের ব্যবহৃত ১০টি বাইসাইকেল পুড়ে গেছে। এছাড়াও ভবনের ভেতরে থাকা টিন, কাঠের টুকরো ও পরিত্যক্ত আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, ডাইনিং ভবনের টিনের ছাউনি থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। হলের শিক্ষার্থীরা তখনই পাশের পুকুর থেকে বালতিতে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করছিলেন।

শিক্ষার্থীরা জানান, ডাইনিং ভবনের ডান পাশের কর্নার থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। এরপর আগুন পুরো ছাউনি এবং ভেতরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও ফায়ার সার্ভিসের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও আমরা সতর্ক অবস্থানে রয়েছি। একটি তদন্ত কমিটি গঠন করা হবে, যারা ডাইনিং ভবনের বিদ্যুৎ সংযোগসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে, যা ভবনের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ভবনটি পরিত্যক্ত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝