শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম বরিশাল আদালত এজলাসে হট্টগোল, ১২ আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ পাকিস্তানে আফগানিস্তানের পাল্টা হামলা শুরু যবিপ্রবির ১১ শিক্ষার্থীর ডিনস অ্যাওয়ার্ড লাভ যশোরে স্ত্রী হত্যায় স্বামী দ্বীন ইসলাম কারাগারে ‘শোন-অ্যারেস্ট’ নির্দেশনায় উদ্বেগ জানাল আসক সেনাবাহিনীর উচ্চ পদে আরও ৬ সেনা কর্মকর্তাকে বদলি অভয়নগরে অস্ত্র-বাঘারপাড়ায় বিএনপি কার্যালয়ের সামনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার ঠিক তখন যশোরে ঘটলো তার বাস্তব প্রয়োগ, ছাত্রলীগ নেতা আকুল নাশকতার মামলায় শোন অ্যারেস্ট সুদসহ কৃষকের যত টাকা ঋণ মওকুফ করলো সরকার পুলিশে ১০ হাজার লোক নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করতে জেনে নিন বিস্তারিত
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভার সিদ্ধান্ত

অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা,হল ত্যাগের নির্দেশ
প্রকাশ : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি , ২০২৫, ০৭:০৫:০০ পিএম
খুলনা সংবাদদাতা:
Shornolota_2025-02-25_67bdce692d223.JPG

❒ ফাইল ছবি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে আগামীকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগ করার নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার অ্যাকাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝