শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ , ৩ মাঘ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম বিক্ষোভকারীদের ফাঁসি বন্ধ ও দমন নিপীড়ন বন্ধের শর্তে ইরানকে আরেকটি সুযোগ দিলেন ট্রাম্প ১১ দলীয় ঐক্যের ২৫৩ আসনে সমঝোতা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ সংসদ নির্বাচন ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি মনিরামপুর-কেশবপুরে স্থায়ী জলাবদ্ধতায় বোরো আবাদ অনিশ্চিত, লাখ মানুষের জীবন বিপন্ন যশোরে সাইবার ক্রাইম সেল ও এলআইসি’র ওপর মানুষের আস্থা বাড়ছে চৌগাছায় ডিসির মতবিনিময়, যা জানা গেল ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংবাদ সম্মেলন শুরু, নেই চরমোনাই শুক্রবার থেকেই খেলতে চান ক্রিকেটাররা, তবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে নাজমুলকে ভেনেজুয়েলা থেকে ৫০ কোটি ডলারের তেল বিক্রি আমেরিকার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে যমুনায় সপরিবারে তারেক রহমান
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন
প্রকাশ : বুধবার, ১ জানুয়ারি , ২০২৫, ০৪:৩৬:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-01_67751b3546ea8.png

❒ যশোরে সাংবাদিকদের মানববন্ধন ছবি:

সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের আটকের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের নেতৃত্বে যশোরে কর্মরত গণমাধ্যম কর্মীরা এ মানববন্ধন অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশের কারণে সাংবাদিকরা হামলার শিকার হবেন, এটা কাম্য না। দেশে অসংখ্য সাংবাদিক হামলা নির্যাতনের শিকার হচ্ছেন। সজিবুরও কেবল সাংবাদিকতার কারণে হামলার শিকার হয়েছেন। যারাই এর সাথে জড়িত থাকুক, তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

মানববন্ধনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, দৈনিক সমাজের কথার সম্পাদক আমিনুর রহমান, প্রাচ্য সংঘ যশোরের প্রতিষ্ঠাতা সাংবাদিক লেখক গবেষক বেনজীন‌ খান, সাংবাদিক ইউনিয়ন যশোরর সভাপতি মোঃ আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনতোষ বসু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোরের সভাপতি গোপীনাথ দাস প্রমুখ।

প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান‌। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝